1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি রানা প্লাজা ধস : নকশা বহির্ভূত ভবন নির্মাণের মামলা রায় থেকে যুক্তিতর্কে বাসে চাঁদা দাবি: সাভারে শ্রমিক দল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি সাভার সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ম্যানেজমেন্ট কোন ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: সাভারে খাদ্যমন্ত্রী কোটি মানুষের ভিড়ে অপরাধ-অপরাধী একাকার সাভারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক গ্রেপ্তার সাভারে ৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার আশুলিয়ায় বাবার সঙ্গে আক্রোশ থেকেই ছেলেকে শ্বাসরোধে হত্যা

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সাভার উপজেলা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি, ঢাকা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার পৌর বিএনপির নেতা মো. নজরুল ইসলাম, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, এর এডিশনাল পিপি।অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, এর এডিশনাল পিপি।অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনজুরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। র‍্যালিতে নেতাকর্মীরা ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘আপসহীন নেত্রী খালেদা জিয়া, লও লও লও সালাম’, ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ সহ বিভিন্ন স্লোগান দেন। র‍্যালি শেষে প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :