1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মামলা, গ্রেপ্তার প্রিন্সিপাল

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারের তেঁতুলঝোড়া এলাকার শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ জুন মঙ্গলবার রাতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত কে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :