1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সাভারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সাভার-এও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে সাভার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এরপর নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে  সাভার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাভার মডেল থানা, আশুলিয়া থানা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), গণঅধিকার পরিষদের, সাভার প্রেসক্লাব, সাভার পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে ফুল অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাভারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :