1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সাভারে মানববন্ধন করে বিচার চাইলেন বিএনপি নেতা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে থানার গেট ঘেরাও করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিচার চেয়েছেন বিএনপি নেতা মুরাদ হোসেন। ১৮ অক্টোবর সোমবার বিকেলে সাভার পৌর এলাকায় থানার সামনে তেঁতুলঝড়া ইউনিয়নের কয়েক শতাধিক লোক এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, উদ্দেশ্যে প্রণোদিতভাবে একটি চক্র তেঁতুলঝড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মুরাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। একটি চক্র বিএনপি নেতাকর্মীদের কোণঠাসা করার জন্য থানায় অভিযোগ করছে। অবিলম্বে এসব মিথ্যা অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানান তারা। তেঁতুলঝড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মুরাদ হোসেন বলেন, আমার নামে আওয়ামী লীগের প্রেতাত্মারা হয়রানি করার জন্য বিভিন্নভাবে সম্মানহানির চেষ্টা করছে। আমার বাবা দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন। কখনো কেউ খারাপ বলতে পারেননি। কিন্তু আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :