1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
সংবাদ রিপোর্ট : সাভারে দেওয়াল চাপা পড়ে মো. রুহান ইসলাম নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রুহান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ভোগপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় পরিবারের সাথে বাস করতো।  নিহত শিশুটির বাবা জহিরুল বলেন, নামা গেন্ডা এলাকায় ভেকু দিয়ে মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহ মাদ্রাসার ছয়তলা নির্মাণাধীন ভবনের দেওয়ালের কাজ চলছিল। এসময় দেওয়ালের পাশ দিয়ে আমার ছেলে যাচ্ছিল। হঠাৎ ভেকুর ধাক্কায় দেওয়াল ভেঙে রুহানের উপরে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর ভেকু চালক পলাতক রয়েছেন। এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :