1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে একসঙ্গে ৩ ছেলের জন্ম

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে একত্রে ৩ পুত্র সন্তানের জন্ম দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন নাজমুল হাসান ও ইসরাত জাহান ইমু দম্পতি। ৭ মার্চ শুক্রবার সাভার থানা রোডের একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে পরপর ৩টি পুত্র সন্তানের জন্ম দেন স্কুল শিক্ষিকা ইসরাত জাহান ইমু। বিবাহের ৬ বছর পর এ বাচ্চারাই এ দম্পতির প্রথম সন্তান। বাচ্চাদের এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করেছেন আত্মীয়-স্বজন ও উৎসুক মানুষ। তাৎক্ষণিকভাবে নবজাতক এ শিশুদের নাম রাখা হয়েছে সাফি, রাফি ও কাফি। বাচ্চারা এবং তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী অধ্যাপক স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার রিনা নাসরিন। শিশুদের পিতা বেসরকারি চাকরিজীবী নাজমুল হাসানের বাড়ী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরুন্ডী গ্রামে। নাজমুল হাসান জানান, ৬ বছর পূর্বে তারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। স্ত্রীর সন্তান হতে দেরি দেখে তিনি একাধিক স্থানে গিয়ে ডাক্তার দেখিয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। সর্বশেষ এ দম্পতি সাভার থানা রোডের এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখান। ডাক্তারের পরামর্শে নিয়ম মেনে ওষুধ সেবন করেন স্ত্রী। অবশেষে তাদের ঘর আলো করে জন্ম নেয় ৩টি পুত্র সন্তান। পরিবারের সকলের সিদ্ধান্তে এ দম্পতির প্রথম জন্ম নেয়া এ নবজাতকদের নাম রাখা হয়েছে সাফি, রাফি ও কাফি। ডাক্তার রিনা নাসরিন জানান, সাফির ওজন ২ কেজি ৪০০ গ্রাম, রাফির ওজন ২ কেজি ৩০০ গ্রাম ও কাফির ওজন ২ কেজি ২০০ গ্রাম। তিনি আরও জানান, বাচ্চারা এবং তাদের মা সুস্থ আছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :