1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সাভারে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি দুটি দা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং তিনটি সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৩০ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর এলাকার মো. রসেদ মিয়া (৩২), মো. রিপন মিয়া (৩৩), মো. মাসুদ রানা (৩১), পার্শ্ববর্তী রাজাসন গ্যারেজ এলাকার মো. সানি মিয়া (৩৫), সামাইর এলাকার মো. শাহিন মিয়া (৩১), সাভারের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার মো. সোহাবান মিয়া (২৩), মো. নুর নবী (২৭) এবং উত্তর মেইটকা এলাকার মো. ইমন মিয়া (২৫)। পুলিশ জানায়, সম্প্রতি সাভারের রাজাশন–বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় সাভার মডেল থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল আমিন জানান, ভোররাতে ১৫–১৬ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও আটজনকে আটক করা সম্ভব হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :