1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী আশুলিয়ায় বাড়ির ছাদে পড়ে ছিল শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ

ডিজিটাল ভূমি জরিপ নিয়ে মতবিনিময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩

সংবাদ রিপোর্ট : ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মে মঙ্গলবার দুপুরে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিংয়ে উপজেলা সেটেলমেন্ট অফিস প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জোনালের সেটেলমেন্ট অফিসার উপসচিব মো: আশরাফ হোসেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আমিনবাজার ইউনিয়নের সহকারী কমিশনার (ভূমি), ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম খানসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও জমি মালিকরা উপস্থিত ছিলেন। সভায় ভূমি জরিপে জমির মালিকানা নিয়ে জমি মালিকদের ভোগান্তি ও অভিযোগ এবং এর সমাধান নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা। এছাড়া দ্রুত কিভাবে ডিজিটাল সেবার মাধ্যমে ভূমি ব্যবস্থা উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা ও সেবা গৃহীতাদের পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :