1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা রেঞ্জের সব থানায় থাকবে এসপি’র নিজস্ব সোর্স সাভারে খোলা ও নিবন্ধনবিহীন বীজ বিক্রিতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা গেন্ডা বাজারে জাহাঙ্গীরের দোকানে পচা-বাসি মাংস: লাখ টাকা জরিমানা সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ধামরাইয়ে ৩২০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাই থেকে তিনশ বিশ (৩২০) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুন্না হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৪ জুলাই সোমবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে ২৩ জুলাই রবিবার রাতে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুন্না হোসেন (২৩) ধামরাইয়ের গোয়ারীপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। ডিবি পুলিশ জানায়, ২৩ জুলাই রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম-পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে মুন্না হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতকাল রাতে আশুলিয়া থানা এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :