সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩১ মে রবিবার ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের অন্যতম শীর্ষ পরিবহন ব্যবসায়ী এবং হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।