সংবাদ রিপোর্ট : সাভার ও আশুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানাবিধ কর্মসূচী ছিল। সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়। সকাল ১১টায় সাভার উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে সাভার উপজেলা প্রশাসন এবং সাভার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, যুুগ্ম সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ। পরে, উপজেলা পরিষদের মিলনায়তনে ইউএনও মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিজেদের চাওয়া-পাওয়া ভুলে দল মত নির্বিশেষে জাতির জনকের আদর্শে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি। আলোচনা সভার বিশেষ আলোচক সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, ১৯৭৫ এর ১৫ আগষ্ট মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ঘৃণিত ও নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন। বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে মুক্তিযুদ্ধের পরাজিত ঘাতক চক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে সপরিবারে হত্যা করে। সময়ের পরিক্রমায় জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে সোনার বাংলায় পরিণত করবো, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবো। এরপর সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সরকারি বাসভবন এলাকায় দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাবেক সাংসদ মরহুম শামসোদ্দোহা খানমজলিশের কনিষ্ট কন্যা ইলোরা খানমজলিশসহ উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এদিকে সাভার আবুল কাশেম সন্দ্বীপ সড়কে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করেছে পৌর আওয়ামী লীগ। পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আশুলিয়া থানা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করেছে। থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এসব কর্মসূচীর নেতৃত্ব দেন।