সংবাদ রিপোর্ট: সাভারে রাজাসন যুব সমাজের আয়োজনে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে দিয়া বাড়ী স্পোর্টিং ক্লাব ১-০ গোলে রিংকু ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাভার থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম, সহকারী কর কমিশনার জান-এ-আলম খান, সমাজসেবক করিম পালোয়ান, অ্যাডভোকেট আবদুল করিম, কৃষিবিদ আবু আদনান সেলিম, হাজী জয়নাল আবেদন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা হাফেজ দেলোয়ার হোসেন, সমাজসেবক হাজী মোক্তার হোসেন, সমাজসেবক পরেশ পিটার কস্তা, ব্রাইট উজ্জ্বল গমেজসহ আরও অনেকে। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসেল। খেলায় ধারাভাষ্য প্রদান করেন মনির হোসেন এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন হিমেল খান। চূড়ান্ত পর্বের খেলায় দিয়া বাড়ী স্পোর্টিং ক্লাবের একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার তুলে দেন।