সংবাদ রিপোর্ট: সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ অক্টোবর বুধবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন মাদবর। এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউনুস খান, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু এবং সাভার পৌর যুবদলের নেতা মো. মিন্টু ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার থানা সাভার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. তাজ খান নাঈম, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমু ইমরান এবং সাভার পৌর ছাত্রদলের সহ-সভাপতি মো. জনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রাসেল শাহ। টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করছেন হাসান, শ্রাবণ ও নাঈম। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মো. সাইফুল ইসলাম (নবীন)। উদ্বোধনী ম্যাচে স্থানীয় দুটি দল অংশ নেয়। খেলা উপভোগ করতে সাভারের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।