সংবাদ রিপোর্ট: সাভারে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চীনা নাগরিকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের ১০ তলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও বাংলাদেশের চম্পা বেগম (৩৫)। ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হচ্ছে।