সংবাদ রিপোর্ট: সাভারে বিএনপি চেয়ারপার্সনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে কর্মসূচি শুরু হয় সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে।

এরপর লিফলেট বিতরণকারীরা যান নবীন মার্কেট চৌরাস্তা, শুকুরজান স্কুল, ভাটপাড়া হয়ে সাভার পৌরসভার ০১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। এই কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক বাবু, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা জেলার যুগ্ম আহ্বায়ক তারেক মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ড্রিম, ছাত্রদল নেতা মুজিবুর রহমানসহ আরও অনেকে। লিফলেট বিতরণকালে রাশেদুল আহসান রাশেদ আসন্ন নির্বাচনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, ক্ষমতায় এলে সংবিধান সংস্কার কমিশন গঠন, ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খননসহ বহুমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে উপস্থাপন করেন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা। এরই অংশ হিসেবে সাভারের ০১ নং ওয়ার্ডে এ হেঁটে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হলো।