সংবাদ রিপোর্ট : মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিত করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার হাইওয়ে থানার পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। অভিযানে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সড়ক দখল করে গড়ে তোলা বিভিন্ন রকমের দোকানপাট বুল ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাহিষ্ট্রেট। এসময় সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলমসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।