সংবাদ রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাভার উপজেলা কমিটির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা মহল্লায় ইমু সাহেবের বালুর মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সাংগঠনিক ডা. মাহমুদ মিতু, কেন্দ্রীয় সাংগঠন ও প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী মেহেরাব সিফাত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ভিম্পাল্লী ডেভিড রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমরান হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা এনসিপি’র সদস্য আলেয়া আঁখি ঢাকা জেলা এনসিপি’র সদস্য মুফতি শহীদুল্লাহ শোয়াব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী জুলকারনাইন। সঞ্চালনা করেন সাভার উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী সালামত উল্লাহ রনি। সহযোগিতায় ছিলেন সাভার উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী মোঃ তৈয়বুর রহমানসহ আরও অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা এনসিপি’র সদস্য তামিম আজহার, সাভার উপজেলা এনসিপি’র সদস্য মাহিদ হাসান রাফসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক থানা আহ্বায়ক মেহেদী হাসান মুন্নাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন