সংবাদ রিপোর্ট: সাভারে পাঁচশ (৫০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকবাল শিকদার (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৫ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতার মো. ইকবাল শিকদারের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকদারবাড়ী এলাকায়। তার বাবার নাম মো. মোসলেম শিকদার। ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে সাভার থানাধীন রাজফুলবাড়ীয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজফুলবাড়ীয়া এলাকার শ্যামলী পাম্প এর সামনে থেকে পাঁচশ (৫০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকবাল শিকদার নামে ওই যুবককে গ্রেফতার করে। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে মাদক গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।