সংবাদ রিপোর্ট: সাভার ও আশুলিয়া শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি গাজী আনিছুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ভুগছেন। তাঁর এই সংকটময় সময়ে পাশে দাঁড়ালেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। ৮ জুলাই, মঙ্গলবার দুপুরে খোরশেদ আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় গাজী আনিছুর রহমানের ভাড়া বাসায় যান। সেখানে তিনি অসুস্থ এই শ্রমিক নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এই সময় খোরশেদ আলম বলেন, "আমি যতদিন বেঁচে থাকবো, দলের ত্যাগী নেতাকর্মী ও সাভারের অসহায়-দুস্থ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাব। সাভারকে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং সুপরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।" অন্যদিকে, গাজী আনিছুর রহমানের পরিবার দুঃখ প্রকাশ করে বলেন, "শ্রমিক নেতা আনিছুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও এখন পর্যন্ত শুধুমাত্র মো. খোরশেদ আলম ছাড়া আর কেউ তাঁর খোঁজ নেননি।" খবরের এ সময় আরও উপস্থিত ছিলেন: পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির নেতা খান মজলিশ বাবু, পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈম এছাড়াও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।