সংবাদ রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার সাভারে পৃথকভাবে বিজয় র্যালি করেছে বিএনপি ও খেলাফত মজলিস। দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করেন সাভার পৌর, উপজেলা ও আশুলিয়া থানা বিএনপির নেতাকর্মীরা। র্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে একই দিন আওয়ামী লীগের সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা উত্তর খেলাফত মজলিস। সংগঠনটির নেতাকর্মীরা সাভার মডেল মসজিদের সামনে থেকে একটি বিজয় র্যালি বের করেন।