সংবাদ রিপোর্ট: সাবেক ডাকসু ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, আমি ওয়ার্নিং দিয়ে দিলাম ১৫ দিনের মধ্যে দখলকৃত জমি ফেরত দিতে হবে। আমরা এ ধরনের ভূমিদস্য বিএনপি ও অঙ্গ সংগঠনের রাখবো না। দখলকৃত জমি ফেরত না দিলে আইন-শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাবে। ১১ জুলাই শনিবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পানপাড়া স্কুল মাঠে বিএনপির সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, কেউ কারোর ভূমি দখল করতে পারবে না। বিএনপির নাম নিয়ে কেউ চাঁদাবাজি ও ভূমি দখলের চেষ্টা করলে। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এখানে (হেমায়েতপুরে) একজন ভূমি দস্যু আছে। আমরা তাকে দলে রাখবো না। আমাদের দলে এ ধরনের কোনও ব্যক্তি রাখা হবে না। প্রধানমন্ত্রীর অফিস থেকে বলেছেন, যে ব্যক্তি ভূমি দখল করছে ও তার সাঙ্গোপাঙ্গ নিয়ে কাজ করছে। তারা যে ভূমি দখল করছে ও তার সাঙ্গোপাঙ্গরা যদি দখলকৃত ভূমি ফেরত না দেয়। অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। এ ধরনের লোককে দল সমর্থন করে না। তাকে আমরা ক্ষমা করব না। আমি তাকে সময় দিয়ে গেলাম ১৫ দিন। ১৫ দিনের মধ্যে যে জায়গা দখল করেছে, তা ফেরত দিতে হবে। ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এসময় মাদকের বিরুদ্ধে সংসদ সদস্য আরো বলেন, এই এলাকায় কেউ মাদক বিক্রি করতে পারবে না, সেবন করতে পারবে না। যে খাবে তাকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যাবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী যদি মাদকে জড়িত থাকে তাদের আগে ধরবে। কেউ মাদক খেতে পারবে না বিক্রি করতে পারবে না। কারণ মাদক একটি সংসার কে নষ্ট করে দেয়। এসময় তেঁতুলঝড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমি, ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদ রানাসহ বিএনপির নেতা-কর্মীরা।