সংবাদ রিপোর্ট: সাভারে চার বছরের প্রতিবন্ধী শিশু আহম্মদ উল্লাহ আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে তার মা। এঘটনায় হত্যাকারী ঘাতক মা ইসরাত জাহান নাসরিনকে (৩০) আটক করেছে সাভার মডেল থানা পুলিশ পুলিশ। ৩০ ডিসেম্বর সোমবার বেলা ১২ টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঘটনার সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাতে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আহম্মদ উল্লাহ আলিফ সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার আরিফুল রহমান হাসানের ছেলে।
পুলিশ জানায়, চার বছর বয়সী আলিফ প্রতিবন্ধী ছিলেন। সেকারণে তার মা নাসরিন মানসিকভাবে চিন্তিত থাকতেন। এতে রোববার রাতে হঠাৎ করে ঘরের দরজা বন্ধ করে ছেলেটিকে মাথায় আঘাত করে। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে ঘরের দরজা ভেঙে ওই শিশুকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটি’কে মৃত ঘোষণা করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তকে শিশুটি প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে হত্যা করেছে। এঘটনায় শিশুটির মা’কে আটক করা হয়েছে। এছাড়াও মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।