ধামরাই প্রতিনিধি: ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বাইশাকান্দা ইউনিয়ন আয়োজিত দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় ২৯ নভেম্বর শুক্রবার।

উক্ত সমাবেশে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদের সঞ্চালনায় ও ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি , প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মাসুম আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইন্জিঃ শাহিন আহম্মেদ ভূইয়া শাওন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এডোকেট আরিফুর রহমান খান মিশেল, ধামরাই শ্রমিক দলের সাধারন সম্পাদক লেহাজ উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক রুবেল খান, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সহ সভাপতি এনামুল হক রাজু, ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা -সম্রাট বাবর, মোস্তফা, সোমভাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমজাদ হোসেন, কুশুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল করিমসহ, নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।