সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ নিয়োগ পেয়েছেন। তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে বাসিন্দা এবং অবসর প্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের পুত্র।
৩১ মার্চ মঙ্গলবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইয়াসিন ফেরদৌস মুরাদ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বেশ কয়েকবার কারাবন্দি হয়েছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-২০ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঢাকা জেলা পরিষদের তার নিয়োগে এলাকার সবাই বেশ খুশি হয়েছেন।