সংবাদ রিপোর্ট: সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ কয়েক মাস ধরেই দেশে নেই। গত জুন মাস থেকে তিনি অস্ট্রেলিয়াতে আছেন বলে তার পারিবারিক সূত্র দাবি করেছে। গত ৫ আগষ্টে পরিবর্তিত প্রেক্ষাপটে আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দাখিল করা হয়। এ অবস্থায় সহসায় তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানা গেছে। সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ার জং এর জ্যেষ্ঠ পুত্র মুরাদ জং নৌকা প্রতীকে একবার সংসদ সদস্য নির্বাচিত হলেও গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তিনি হেরে যান। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নৌকা প্রতীক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।