সংবাদ রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারে দুস্থ, অসহায় ও অসুস্থ ৬০ জন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলমের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় লায়ন মোঃ খোরশেদ আলমের নিজ বাসভবনে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–১৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। প্রধান অতিথির বক্তব্যে ডা. সালাউদ্দিন বাবু বলেন, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগ সাভারবাসীর কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। মোঃ খোরশেদ আলম বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ। তারা জন্মদিনকে মানবিক সেবায় উৎসর্গ করার এই উদ্যোগের প্রশংসা করেন। মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল, সাভার পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আকতার হোসেন বেপারী, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান এবং ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক সাভার কলেজ ছাত্রদল কল্লোল, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল মোঃ আলোকুর রহমান। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের তাজ খান নাঈম।