আশুলিয়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়নই পারে দেশের রাজনৈতিক সংকটের সমাধান দিতে। এটি আমাদের সকলের দায়িত্ব।” ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার বাড়ইপাড়ায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট প্রয়োজন। আলাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৈঠকটি সঞ্চালনা করেন মোহাম্মদ শামীম হোসেন।