আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সন্দীপ বটতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা কর্মসূচি প্রচারের লক্ষ্যে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয় ১১ আগস্ট সোমবার বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেশের যে ক্ষতি করেছে, তা কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমেই সমাধান করা সম্ভব। যেকোনো মূল্যে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে।” ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।