1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ঢাকা-১৯ আসন দুই ঘণ্টায় ভোট পড়েছে ৯ শতাংশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণ ভোটে ঢাকা-১৯ সংসদীয় আসনে নির্বাচন শুরু হওয়ার দুই ঘণ্টায় প্রায় ৯ শতাংশ ভোটার ভোট প্রদান করেছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সরেজমিনে দেখা যায়, সাভার পৌর এলাকাসহ বিভিন্ন কেন্দ্র ভোটারদের উপস্থিতি রয়েছে। পুরুষ ভোটারের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে নারী ভোটারাও অংশ গ্রহণ করছে। এসময় সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৩২৫৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১৬০১ জন পুরুষ ও ১৬৫৬ জন নারী ভোটার। তারমধ্যে ভোট পুরুষ কেন্দ্রে ৬২ জন ও নারী ৫৩ জন পড়েছে। বাড্ডা উচ্চ বিদ্যালয় ও কলেজে কেন্দ্র ১ নাম্বার নারী ভোট কেন্দ্রে ৫ টি বুথে মোট ভোটার ২ হাজার ২৬২ জন। এরমধ্যে ১৯০ জন ভোট দিয়েছে। এদিকে কেন্দ্র ২ নাম্বারে ২ হাজর ৬০৫ জন ভোটারের মধ্যে ১৬১ জন ভোট দেন। এছাড়া বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্র ১ নাম্বারে ৫ টি বুথে ২২১৫ জন ভোটার। এদের মধ্যে ৩৩১ জন ভোটার ভোট প্রদান করেছে। এছাড়া কেন্দ্র দুইয়ের ৫ টি বুথে ২৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৮ জন দেন। চাইল্ড হ্যাবেন স্কুল কেন্দ্রের মোট ভোটার ৩৪০৯ জনের মধ্যে ৪৮৫ ভোট পড়েছে এবং চালক গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২ হাজার ৯ ৩০ জনের মধ্যে ২৪৬ জনের ভোট পড়েছে। এছাড়া নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ টি ভোট, গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১৫ টি ভোট, দোসাইদ স্কুল এন্ড কলেজের ২৭০ জন ভোট পড়েছে। বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিজাইডিং অফিসার মোহাম্মদ আব্দুর রহিম বলেন, ‘সকাল সাড়ে ৭ টার থেকে ভোট শুরু হয়েছে।’ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন বলে জানান তিনি। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ভোট শুরু থেকে ২ ঘণ্টায় প্রায় ৯ শতাংশ ভোট পড়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে বলে জানান তিনি। উল্লেখ্য, ঢাকা-১৯ আসনের ২৭৫ টি কেন্দ্র রয়েছে। এ সংসদীয় আসনে ৭ লাখ ৪৭ হাজার সত্তর জন ভোটার। এরমধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯০৭ জন পুরুষ ও ৩ লাখ ৬৭ হাজার ১৫০ জন নারী ভোটার রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। এর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের দিলশানা পারুল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকে চৌধুরী হাসান সারওয়ার্দী, ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে মো.ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকে মো. কামরুল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. বাহাদুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মোহাম্মদ ফারুক খান, গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে শেখ শওকত হোসেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :