
সংবাদ রিপোর্ট: ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ২৭৫টি ভোটকেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি ‘ধানের শীষ’ প্রতীকে মোট ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশানা পারুল ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট। ২৭৫টি কেন্দ্রের মধ্যে তিনি ৪৫টি কেন্দ্রে এগিয়ে ছিলেন। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭০৫, যা আসনটিতে বড় ধরনের ব্যবধান হিসেবেই বিবেচিত হচ্ছে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফলাফল মধ্যে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬১৮ এবং ‘না’ ভোট পেয়েছে ৪৭ হাজার ১১১। এ ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে হাতপাখা প্রতীক পেয়েছে ১০ হাজার ৫৪৫ ভোট, নাঙ্গল ২ হাজার ৪০৭, ছাতা ৬৩৭, আম ৬৪৪, ট্রাক ৬৮৪ এবং হারিকেন ২১৩ ভোট। মোট ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক অধিকাংশ কেন্দ্রে এগিয়ে থেকে আসনটি নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই ফলাফল আসনটিতে বিএনপির সাংগঠনিক শক্তির প্রতিফলন।
Leave a Reply