সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন এবং নিরাপত্তা ব্যবস্থাপনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ ও আনসার ব্যাটালিয়ন (এবিপিএন) সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে শাহবাগ মোড়ের জাদুঘরের গেটের পর সাধারণ মানুষের অবস্থানে নিষেধাজ্ঞার নির্দেশ দেন তিনি। তবে সাংবাদিকদের জন্য ওই এলাকায় প্রবেশ ও অবস্থান উন্মুক্ত রাখা হয়েছে।
এর আগে সকাল ৮টায় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।