সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গ্রহণের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর শুরু হয়েছে ভোট গণনা। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে শুরু হয় এ গণনার কাজ। জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মীর মশাররফ হোসেন হলের ব্যালট দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। গণনা শেষ করতে সকাল হয়ে যেতে পারে। ভোট গণনার প্রক্রিয়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করার কারণে এ ফল পেতে আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রশিদুল আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। রশিদুল আলম বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে তাই আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। ’