সংবাদ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ। ১৯ ডিসেম্বর শুক্রবার এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (অধ্যাপক মেডিসিন বিভাগ) সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে।‘ একইসঙ্গে, কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।