সংবাদ রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাভার পৌরসভার কমিটি ঘোষণা করা হয়েছে। মনসুর আহসান খান সজীব-কে আহবায়ক, ইদ্রিস আলী পলাশ-কে সিনিয়র যুগ্ম আহাবায়ক, কামরুল হাসান ইমন-কে সদস্য সচিব, মাহবুব আলম- কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ছয় মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।
১ জুলাই বুধবার এনসিপি ঢাকা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম তানিম ও আব্দুল্লাহ আল মাসুদ সেতুর সুপারিশে আহবায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং সদস্য সচিব সালামত উল্লাহ রনি ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন।
জানা গেছে, কমিটিতে থাকা অনেকে আগামি সাভার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিতে পারেন। এতে জামায়াত ইসলামীর সঙ্গে তাদের জোট বা নির্বাচনী সমঝোতা হতে পারে।