প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৭:২৯ পি.এম
আশুলিয়ায় সিগারেটের পরিবেশক কোম্পানিতে ডাকাতি; ৪০ লাখ টাকার মালামাল লুট
![]()
আশুলিয়া সংবাদদাতা: আশুলিয়ার আউকপাড়া এলাকায় সিগারেট কোম্পানি জেটিআইয়ের পরিবেশক মানিক এন্টারপ্রাইজে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা প্রতিষ্ঠানটির মূল ফটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৪০ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়। যাবার সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র ফেলে রাখা যায় তারা। ১৮ ডিসেম্বর বুধবার ভোররাতে আউকপাড়া-খাগান সড়কের পাশে অবস্থিত ইউপি সদস্য উজ্জ্বল মেম্বারের মালিকানাধীন ভবনে এ ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়া থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও লুন্ঠিত মালামাল উদ্ধার কিংবা ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
মানিক এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী দীপক চন্দ্র সাহা বলেন, ভোররাতে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে গোডাউনে প্রবেশ করে প্রায় ৪০ লাখ টাকার সিগারেট নিয়ে যায়। খবর পেয়ে আমরা ছুটে আসি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় ডাকাতি করা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। আমরা ফুটেজ দেখে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি সনাক্ত সহ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের জন্য কাজ করছি। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
© Copyright 2024, All Rights Reserved, www.savarsangbad.com