আশুলিয়া প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান আশুলিয়ার কবিরপুর ও বাড়ইপাড়া এলাকায় ৩১ দফার প্রচারণামূলক বই ও লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ঢাকা জেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহফুজুল আলম সাগর, ঢাকা জেলা ছাত্রদল সাবেক সভাপতি হাজি ওসমান গনি, আশুলিয়া থানা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি, শিমুলিয়া ইউনিয়ন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মোঃ শামীম হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি যুবদল নেতা মোঃ নুরুল ইসলাম, আশুলিয়া থানা সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, শিমুলিয়া ইউনিয়ন যুবদল এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।