আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর উদ্যোগে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা–১৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা আফজাল হোসাইন বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি একটি সামাজিক উদ্যোগ। জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পথ। তিনি আরও জানান, এলাকার মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।