আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তপন ব্যাপারী (১৮), রজব (২১), মুন্না আহমেদ (১৮), শিপন মিয়া (২৫), শান্ত সরকার (২২), আরজু (২০), সানি ইসলাম (২৩), রায়হান ইসলাম রাকিব (২০), শাকিল (২০), রাতুল ইসলাম (২০), সোহান (২০), রনি ইসলাম (১৯), কুরবান (২২) ও শাকিল (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং আইনগত ব্যবস্থা