সংবাদ রিপোর্ট: সাভারে আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা (বাংলা)- ২০২৫ এর কেন্দ্রীয় পর্যায়ের ফাইনাল পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল বিতর্ক পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি কমান্ডার, ৯ আর্টিলারি ব্রিগেড এবং সভাপতি পরিচালনা পর্ষদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল "সংসদ মনে করে যে, শিক্ষার সুষ্ঠু বিকাশে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন আবশ্যক"। বিতর্কে সরকারি দলের পক্ষে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং বিরোধী দলের পক্ষ নিয়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ উক্ত বিষয়ে বিতর্ক করেন। ফাইনাল পর্বে দুই দলের যুক্তিতর্কে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ ও চিন্তাশীল উপস্থাপনা, যা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বাকশক্তি ও সচেতনতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখে।

ফাইনাল পর্বে কলেজ শাখা চ্যাম্পিয়ন হন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং রানারআপ হয়েছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। কলেজ শাখায় শ্রেষ্ঠ বিতার্কিক হন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এর বির্তাকিক সারা তাসনিম।এছাড়া স্কুল শাখায় বির্তকে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রানারআপ এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হন। স্কুল শাখায় শ্রেষ্ঠ বির্তাকিক হন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর বির্তাকিক নুজরাত তারান্নুম হোসেন। প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।