1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভার মডেল থানা পুলিশ ৩ মে শনিবার দুপুরে পৌর এলাকার অমরপুর এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ মোঃ রবিউল ইসলাম (২০) নামে একজনকে গ্রেফতার করেছে। পুলিশের ধারণা, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। জানা গেছে, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়ার দিকনির্দেশনায় এসআই মোঃ জাকির আল আহসান এবং এসআই ইমরান হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জনৈক মোঃ রুস্তম আলীর বাড়ীতে দু’জন মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি র উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবালকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে এসআই (নিঃ) মোঃ জাকির আল আহসান, এসআই (নিঃ) ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ছোট অমরপুর এলাকার মোঃ রুস্তম আলী রুস্তমের বাড়ির উঠানে দু’জন মাদক ব্যবসায়ীকে দেখতে পায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আসামী মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেন। অপর আসামী মোঃ রুস্তম আলী রুস্তম (৩৭) একটি প্লাস্টিকের কৌটা ফেলে পালিয়ে যায়। আটক রবিউল ইসলামের দেহ তল্লাশি করে তার ডান হাতের একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে নীল রংয়ের বায়ুরোধী জিপারযুক্ত ১৮টি প্যাকেটের মধ্যে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পলাতক মোঃ রুস্তম আলীর ফেলে যাওয়া একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার মধ্যে নীল রংয়ের বায়ুরোধী জিপারযুক্ত ১৭ প্যাকেটের মধ্যে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছে। পরে আটক আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা করা হয়। গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম সাভার পৌরসভার পোড়াবাড়ীর ছোট ওমরপুর এলাকার মৃত আমজাহার মন্ডলের ছেলে। পলাতক মোঃ রুস্তম আলী রুস্তম (৩৭) একই এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে। পুলিশ পিসিপিআর-সিডিএমএস পর্যালোচনায় দেখতে পান, পলাতক আসামী মোঃ রুস্তম আলী রুস্তমের বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :