
সংবাদ রিপোর্ট: সাভারে বুধবার দুপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সাভার মডেল থানার এসআই নুরুল কাদের সৈকত বাদী হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অর্ধ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন সাভার থানায়। ২ মার্চ বুধবার রাতে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ বেশকিছু অজ্ঞাতনামা ব্যক্তি আসামি বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টুর নাম রয়েছে।
Leave a Reply