1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

সংবাদ রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে এসে পৌঁছেছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ গণস্বাস্থ্য কেন্দ্রে এসে পৌঁছায়। এর আগে বিকেল ৪টায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চতুর্থ জানাজা শেষে সাভারের উদ্দেশে রওনা দেয় লাশবাহী গাড়ি। ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামী ১৪ এপ্রিল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০টা থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এরপর জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির।  মরদেহ সাভারে পৌঁছালেও আজ রাতে আর কোনো আনুষ্ঠানিকতা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে ১১ এপ্রিল মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :