1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সাভারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

সংবাদ রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 ২১ আগষ্ট সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজিবের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাভার উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লাসহ এসময় উপস্থিত ছিলেন, জেলা, সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :