1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

সাভারে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার সময় যুবককে গণধোলাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে চলন্ত বাস থেকে এক নারীর কান ছিড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার সময় এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাকে আটক করে। ৩০ জানুয়ারি সোমবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সাভার সিটি সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন। গণধোলাইয়ের শিকার ওই যুবকের নাম রতন (২৭)। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর উপজেলায়। তার বাবার নাম লাল মিয়া। এর আগেও তার বিরুদ্ধে সাভার ও মানিকগঞ্জে ধর্ষণ ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে ঘটনাস্থলের পাশের ফুটপাতের একাধিক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি চক্র প্রায় প্রতিদিনই বাসের যাত্রীদের স্বর্ণালংকার ছিনতাই করে। সোমবার রাতেও এক নারীর কান থেকে টান দিয়ে দিয়ে স্বর্ণের দুল ছিনিয়ে নেয় রতন নামের ওই ছিনতাইকারী। এসময় ভুক্তভোগী ওই নারীর কান ছিড়ে রক্ত বের হতে থাকলে তিনি ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় জনতা দৌড়ে রতন নামের ওই যুবককে ধরে গণধোলাই দেয় এবং থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এসআই হারুন বলেন, ৩০ জানুয়ারি সোমবার রাতে এক নারীর কান ছিড়ে দুল ছিনতাইয়ের সময় রতন নামের একজন ছিনতাইকারীকে গণধোলাই দেয় জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :