1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সাভারে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে (ডেইরি ফার্ম) চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য সংগ্রহের সময় বেসরকারি টেলিভিশন এখন টেলিভিশন ও দৈনিক কালবেলা পত্রিকার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির ও তার ক্যামেরাপার্সনের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩০ মার্চ বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ক্যামেরাপার্সন নয়ন ইসলাম (২২)। এর আগে একই দিন দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের ডেইরী ফার্ম কম্পাউন্ডে এ হামলার ঘটনা ঘটে। এসময় ভুক্তভোগী নয়ন ও সাংবাদিক হুমায়ুন কবিরকে ফার্মের ভিতর প্রায় দুই ঘন্টা আটকে রাখে অভিযুক্তরা। অভিযুক্তরা হলেন- সাভার ডেইরি ফার্মের ডেইরী ফার্ম ওয়ার্কসম্যান ইউনিয়ন সভাপতি মোঃ আসাদুর রহমান (৪৮) ও সাধারণ সম্পাদক মো. মাসুদ মুন্সিসহ (৪২) অজ্ঞাত আরও ৪০/৫০ জন কর্মচারী। অভিযোগ থেকে জানা যায়, ডেইরি ফার্মে চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমান টাকা নিয়ে আত্মসাৎ করেন আসাদুর ও মাসুদ মুন্সি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে সাভার ডেইরি ফার্মে গেলে নয়নসহ সাংবাদিক মো: হুমায়ুন কবিরকে তারা তাদের লোকজন নিয়ে ঘিরে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে তাদের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে এসেছে এমন চিৎকার করে হামলা করে অভিযুক্তরা। এসময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুরের পর ক্যামেরাম্যান নয়নকে বেধড়ক মারধর করে। পরে ডেইরি ফার্মের প্রধান ফটক আটকে দিয়ে তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে অভিযুক্তরা। এসময় তারা খুন করে লাশ গুম করার হুমকি দেন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। এব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক হুমায়ুন কবির বলেন, গতকাল দুপুরে ডেইরী ফার্ম এলাকায় তথ্য সংগ্রহে গিয়ে সেখানকার ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আসাদের সাথে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে উঠলে ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ মুন্সি এগিয়ে এসে একটি সাইরেন বাজান। এসময় ডেইরি ফার্মের সকল কর্মচারী একত্রিত হলে ক্যামেরাম্যান নয়ন ভিডিও নিতে থাকে। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ক্যামেরাম্যানের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং তাকে বেধড়ক মারধর করে আমাদের অবরুদ্ধ করে রাখে। এব্যাপারে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, অভিযোগের কপি রাত সাড়ে ১১টার দিকে হাতে পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাব। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :