1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভারে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দেওয়ায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার নাম মোছাঃ তানহা (১৩)। সে পাবনা জেলার সুজানগর থানার পাইকপাড়া এলাকার হোসেন আলীর মেয়ে। ২০ নভেম্বর বুধবার দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঁচদাগ এলাকার গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের বাবা সিলেটে থাকেন এবং মা মোসাঃ তানিয়া দুই সন্তানকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। মঙ্গলবার রাতে তানহার মা মেয়েকে শাসন করেছিলেন। পরে প্রতিদিনের মতো সকালে মা কাজে চলে যায়। এই ফাঁকে ২০ নভেম্বর বুধবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় তানহা। ঘটনাস্থল পরিদর্শনকারী সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুতাসিন বলেন, মা একটু শাসন করায় সেই অভিমানে কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ফাঁস নেওয়ার আগে মোবাইলের ভিডিও চালু করে রাখে সে। আত্মহত্যার পুরো ভিডিওটি মোবাইলে ধারণ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :