
সংবাদ রিপোর্ট: “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ২৮ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার” প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে সাভারে বিএনপি’র যুবদলের প্রস্তুতি সভার অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শুক্রবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এক কমিউনিটি সেন্টারে এ সেমিনার এবং প্রস্তুতি সভার অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মাসুমে সঞ্চালনায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ সভাপতিত্বে করেন। অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ যুবদলের নেতাকর্মীদের বিভিন্ন রকম দিক নির্দেশনা দেন এবং ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে জানান তিনি। যাতে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিএনপি’তে প্রবেশ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখার আহŸান জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, সাবেক সভাপতি সাভার পৌর ছাত্রদল মোঃ সুরুজ্জামান,সাভার পৌর যুবদলের হাজী মোঃ ফরহাদ হোসেন, মোঃ আব্দুর রব, সাভার সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সুজন, সাভার পৌর যুবদল নেতা আকরাম হোসেন, মোঃ রুবেল, রাশেদ মোল্লা, মোঃ আসাদ শিকদার, মোঃ রাসেল শিকদার, মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, হারুন-অর-রশিদ মিন্টু, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নিলয় পারভেজ, মোঃ রনি সরদার, মোঃ মহসিন, মোঃ বারেক, আবির শিকদার, মোঃ মমিনসহ যুবদলের নেতাকর্মীরা।
Leave a Reply