1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভার পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডের শীতার্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ মানবিক কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি। ২০ জানুয়ারি মঙ্গলবার সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছায়াবীথি এলাকার শহীদ মজনু একাডেমি স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, সঠিক নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে সাভার পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব। তিনি বলেন, নির্বাচিত হলে সাভারের সড়ক অবকাঠামোর উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, অতীতের সংকটকালে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মাদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আলোকুর রহমান, এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্লোল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :