1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :

সাভারে প্রধানমন্ত্রীর উপহার ভিজিডি চাল বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ৯০ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯ টি ওয়ার্ডে সর্বমোট ৯০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। ২০২২-২০২৩ অর্থ বছরে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী দেয়া উপহার ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের প্রত্যেক নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে মোট দুই মাসের জন্য ৬০ কেজি করে চাউল বিতরণ করা হয়। কার্ডধারীরা আগামী দুই বছর প্রতিমাসে চাল পাবে। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য পলাশ, ইউপি সদস্য নাজমা আফরিন, শাহিনের বেগম, আলমাস, ইউপি সদস্য ফিরোজ কাজলসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :