1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সাভারে দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে খোরশেদ আলম

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তিনি নামাবাজার পঞ্চবটি আশ্রম মন্দির থেকে শুরু করে ঘোষপাড়ার বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সহায়তা প্রদান করেন। স্থানীয়রা উচ্ছ্বসিত হয়ে তাকে নিজেদের বাসায় আমন্ত্রণ জানান, যা তিনি আন্তরিকভাবে গ্রহণ করেন। পরিদর্শনকালে খোরশেদ আলম বলেন, আজ মহাষ্টমী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা সর্বদা আপনাদের পাশে থাকব। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা কঠোরভাবে দমন করব। এই উৎসব আনন্দ ভাগাভাগির মাধ্যমে সবার জন্য আনন্দময় হয়ে উঠুক। তিনি আরও যোগ করেন, সাভারের মানুষ দীর্ঘদিন ধরে এক পরিবার হিসেবে বসবাস করছে। ধর্ম-বর্ণের ভেদাভেদ কখনো ছিল না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করে। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ সময় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :